কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ জুয়া খেলায় ভাসছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়েকটি ইউনিয়ন। দেখার যেন কেউ নেই। এখানে কবি নিরব দর্শকের ভুমিকা পালন করছে বলে মন্তব্য করেছে সাধারণ মানুষ। সে সাথে বেড়েছে এলাকায় চুরি ছিনতাই ও জমি বেচাকেনা নিয়ে হামলা-সংঘর্ষের মতো ঘটনা। কলারোয়া উপজেলার দেয়াড়ার কাশিয়াডাঙ্গা, সোনাবাড়ীয়ার আমবাগানে খায়ের, রায়টা নতুন বাজার সংলগ্ন ডাক্তারের মৎস্য ঘের, কুশোডাঙ্গার কলাটুপির বজলু সোর্সের বাড়ী সংলগ্ন মৎস্য ঘেরের পাশে বাশবাগানের মধ্যে নেদা, সোনাতন, ডন রেজাউল সহ প্রায় ৪/৫টি স্থানে এই জুয়া খেলা হচ্ছে। কলারোয়ার কিছু ব্যক্তি এই জুয়া খেলা করাচ্ছে বলে অনেকে মন্তব্য করেন। জুয়াড়ী নেদা জানায়-সে প্রতিমাসে কলারোয়ার ৬টি ক্লাবে ১২হাজার টাকা করে দিচ্ছে। বাদ যাচ্ছেনা কেউ। সকলকে ম্যানেজ করে এই জুয়া খেলা চালাচ্ছেন সে। ইউপি সদস্য মফিজউদ্দীন মুফতি জানায়-ভাই পত্রিকায় লেখালেখি করে কি লাভ, আপনারা যান আপনাদেরও দেবে। ওরা জুয়া খেলা করে এলাকার আইনশৃংখলা ও পরিবেশ নষ্ট করছে।
কিছুদিন বন্ধ থাকার পরে আবারও শুরু হয়েছে। যশোর, সাতক্ষীরা থেকে জুয়াড়ীরা আসছে খেলায়। বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়া খেলা নিয়ে ওদের মধ্যে কলাটুপি বাজারে হট্টোগোল শুরু হয়। এবিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধার সাথে কথা হলে তিনি বলেন-বিষয়টি তার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে। কলারোয়ার নেদা, খায়ের, সোনাতন, ডন রেজাউল
জানায়-পত্রিকায় লিখে কিছু হবে না। আমরা সবাইকে ম্যানেজ করেই এই খেলা চালাচ্ছি। বিষয়টি নিয়ে জুয়া বন্ধের দাবী জানিয়ে খুলনা ডিআইজি, র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প ইনচার্জ ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা প্রকল্পের আওতায় শ্রীপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে জিও ব্যাগ প্রকল্পের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা–নয়াকান্দী বাজার সংযোগ সড়কের ওপর নির্মিত সেতুটি বর্তমানে স্থানীয় জনগণের জন্য এক ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেল ...
স্টাফ রিপোর্টার: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) বর্তমান প্রশাসকের অপসারণ এবং অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত তলবি সাধারণ সভা পণ্ড হয়ে গেছে। শনিবার দুপুরে রাজধানীর কৃষিবি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দ ...
সব মন্তব্য
No Comments