স্টাফ রিপোটার: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন হয়ে ১৫ বছর যাবত গণতন্ত্রকে বন্দী করে রেখেছে। ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের মধ্যদিয়ে সরকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্র কখনও তাদের সাথে যায় না। এরআগেও তারা দেশে একদলীয় বাকশাল কায়েম করেছিল।
মঙ্গলবার দুপুরে বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এরআগে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে প্রেসক্লাব থেকে শুরু করে পল্টন মোড় হয়ে বিজয়নগর ঘুরে পুরানা পল্টন পর্যন্ত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন সমমনা জোটের নেতৃবৃন্দ।
ফরহাদ বলেন, এদেশের নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে আওয়ামী লীগ। সরকার বা বিরোধী দলে, যে অবস্থানেই আ.লীগ থাকে তারা সন্ত্রাসী পথ অবলম্বন করে। বিরোধী দলে থেকে আগুন সন্ত্রাস করে, আর ক্ষমতায় থেকেও মানুষ হত্যা করে বিরোধী দলের নেতাদের উপর দায় চাপায়। তাদের কুকীর্তির কথা আজ দেশ-বিদেশের কাছে উম্মেচিত হয়েছে। তাই দেশের জনগণ ও বহির্বিশ্বের সমর্থন এই দলটির প্রতি নেই।
লিফলেট বিতরণকালে এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, যুগ্মমহাসচিব নুর নবী, এনডিপি চেয়ারম্যান কারী আবু তাহের, মহাসচিব আব্দুলা আল হারুন সোহেল, বিক্লপধারা মহাসচিব শাহ আহমেদ বাদল, মাহবুব মুরশেদ হেলাল, এনপিপি প্রেসিডিয়া মেম্বার মনির শরিফ, নবী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কাজী খায়রুজ্জামান, এডভোকেট শেখ ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধিতার জন্য বিরোধিতা না করে বাজেট বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করা ...
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত, জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ২৩ জুন তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ...
স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য রেখেছেন সরকার ও বিরোধী দলীয় সদস্যরা। সরকারি দলের সদস্যরা বলেছেন, মসজিদ আল্লাহর ঘর, সেখ ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুর রায় আগামী ৩০ জুন মঙ্গলবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।আন্তর ...
সব মন্তব্য
No Comments