সৈয়দ মাহমুদ শাওন, রাজশাহী অফিস:আতেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রর্দশনীর, রবিবার বিকালে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই সরকারপাড়া স্কুল মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবস অনুষ্ঠানে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক কার্যালয়ের কৃষিবিদ ডাঃ মোতালেব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ উম্মে সালমা, জেলা বীজ প্রতায়ন অফিসার কৃষিবিদ মোস্তফা কামাল,রাজশাহী জেলা প্রকল্প মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন, স্বাগত বক্তব্য রাখেন তানোর উপজেলা অতি: কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম।
এ মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা বলেন আমন ধান কাটার পর জমি ফলে না রেখে তেল জাতীয় ফসল উচ্চ ফলনশীল জাতের সরিষা আবাদ করে কৃষক আবার বোরো চাষ করতে পারবে। এর মধ্যদিয়ে যেমন দু’ফসলী জমি তিন ফসলী চাষের আওতায় আসবে। এচাড়াও উৎপাদিত সরিষা নিজেদের পারিবারিক তেলের চাহিদা মিটিয়ে উদবৃত্ত ফসল বিক্রি করেও লাভবান হবেন।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments