চট্টগ্রাম অফিস: আজ সোমবার (১২ ডিসেম্বর ) সকাল দশটায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল -২০২২ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এই আয়োজন উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর
প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাশ ও পরিচালক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর নেতৃত্বে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী বাংলাঢোল বিভাগের দশজন ঢোলবাদক শিল্পীদের সমন্বয়ে ঢাক-ঢোল ও সানাইয়ের সুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ২০২২ চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম সম্মুখ ময়দানে এক মনমুগ্ধকর ঢোলবাদন পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন- কর্ণেট বাদক হরিদাস, ঢোলবাদক দোলন জলদাস, বিধান দাস, কৃষ্ণমোহন দাস, সুজন দাস, ঢোলবাদক আকাশ দাস, সজল দাস, অনিক দাস প্রমূখ।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments