আন্তর্জাতিক ডেস্ক: রাজতন্ত্রের দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে নেপাল। শনিবার ( ২৯ মার্চ ) রাজধানীর কাঠমুন্ডুসহ কয়েকটি এলাকায় রাজা জ্ঞানেন্দ্রের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই জনের মৃত্যূ হয়েছে। আহত হয়েছে কয়েকশত বিক্ষোভকারী। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, দেশটির রাজধানীসহ কয়েকটি এলাকা অচল হয়ে পড়ায় বিভিন্ন শহরে কার্ফু জারি করা হয়েছে। এঘটনায় সেনা টহল চলছে।
পুলিশের অভিযোগ, শুক্রবার প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা একাদিন সরকারি ভবনে হামলা চালিয়ে ভাংচুর করেছে। যানবাহন,বিভিন্ন শপিং মল ও দোকানে আগুন দিয়েছে। সতুন সংবিধান কার্যকরের সময় লুপ্ত হয়ে যাওয়া রাজতন্দ্র এবয় রাজধর্ম ফেরানোর দাবি তুলেছে আন্দোলনকারীরা। সেই সঙ্গে নেপাল কমিউনিস্ট পার্টির প্রধান বর্তমান প্রথানমন্ত্রী কেপি শর্মা ও বিরোধী দলনেতা প্রচন্ডের বিরুদ্ধে স্লোগান দেন।
গত ১৯ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁর পাশে দাঁড়ানোর জন্য নেপালবাসীর কাছে আবেদন জানিয়েছেন। তারপরই রাজতন্ত্রের সমর্থনে বিক্ষোভ শুরু হয়। রাজতন্ত্রের সমর্থরে প্রজাতন্ত্র পার্টির পাশাপাশি গণতন্ত্রীপন্থী নেপালি কংগ্রেসের একাংশ রাজতন্ত্রে সমর্থন করছেন।
শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচন্ড এক সমাবেশে রাজতন্ত্রপন্থীদের কড়া হুশিয়ার দিয়েছেন।
প্রসঙ্গত, নেপালের শেষ রাজা ছিরেন জ্ঞানেন্দ্র। ২০০৬ সালে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ২০০৮ সালে মে মাসে সংবিধান সংশোধন করে ২৪০ বছরের পুরনো রাজতন্দ্র ভেঙ্গে নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments