চাঁপাইনবাবগঞ্জ সংবাদাতা : চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচনের প্রার্থী আব্দুল ওদুদের পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ ।
আসন দুইটিতে বিএনপি সংসদ সদস্যরা পদত্যাগ করায় আগামী ১ ফেব্রুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসন দুইটিতে মোট ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনে উপনির্বাচন উপলক্ষে ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার সালাম পৌঁছে দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনের উপজেলা, পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সমন্বয়ক এবং প্রতিটি ওয়ার্ডে সহকারী সমন্বয়ক ও সমন্বয়ক সদস্য কমিটির মাধ্যমেই ঘরে ঘরে পৌঁছানোর কাজ করছে ছাত্রলীগ বলে জানিয়েছেন সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান
মোঃ আশিকুজ্জামান বলেন, চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩ আসনে প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী সমন্বয় কমিটি করে দিয়েছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ মোঃ সাইফ জামান আনন্দ ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামান প্রধান সমন্বয়কের কাজ করছেন।
ওয়ার্ড ভিত্তিক ওই কমিটির সদস্যরা নেতাকর্মীদের নিয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের প্রতিটি এলাকার ঘরে ঘরে যাচ্ছেন। চাইছেন নৌকায় ভোট। আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় কাউন্সিলের জন্যও ভোট চান তারা।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments