ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি) আজ এক বিবৃতিতে গনস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডঃ জাফরুল্লাহ চৌধূরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছে, স্বাধীনতা-স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ডঃ চৌধূরী ছিলেন বাংলাদেশের উপর পানি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামে অগ্রসৈনিক।
আইএফসি নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির পানি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত যেকোন সেমিনার, আলোচনা সভা, পথসভা বা বিক্ষোভ ও লংমার্চে তিনি নিজের মনের তাগিদে সবসময় অংশ নিয়েছেন, এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন।
বিশেষ করে ২০০৫ সালের ৪ মার্চ কুড়িগ্রামের চিলমারিতে আইএফসি আয়োজিত স্মরণাতীত কালের বৃহত্তম পানি আগ্রাসন বিরোধী সমাবেশে তাঁর অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য। ঢাকা থেকে লংমার্চ করে তারা চিলমারি পৌছান। উক্ত সমাবেশে ১০ লাখের বেশী উত্তরাঞ্চলের পানিবঞ্চিত মানুষ সমাবেত হয়েছিল।
ডঃ জাফরুল্লাহ চৌধূরী তাঁর ডাক্তার ও নার্স দিয়ে চিলমারি সমাবেশের মানুষকে জরুরী স্বাস্থ্যসেবা এবং মেকানিকদের দিয়ে লংমার্চে ব্যবহৃত যানবাহনগুলো রক্ষনাবেক্ষনের ব্যবস্থা করেছিলেন।
মুক্তিযুদ্ধের ফিল্ড হাসপাতাল থেকে শুরু করে, সাভারের গ্ণস্বাস্থ্য কেন্দ্র এবং ঢাকা মহানগরে গ্ণস্বাস্থ্য নগর হাসপাতালের মাধ্যমে তিনি আজীবন দুস্থ মানুষের সেবা করে গেছেন। তাঁর প্রনীত জাতীয় ঔষধনীতি ১৯৮২ প্রানরক্ষাকারী ঔষধকে সাধারণ মানুষের নাগালে নিয়ে আসে এবং দেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাষ্ট্রী গড়ে ওঠে। যার ফলে বাংলাদেশ আজ একটি ঔষুধ রপ্তানিকারক দেশে পরিনত হয়েছে।
ডঃ জাফরুল্লাহ চৌধূরীর মৃত্যুতে বাংলাদেশের মানুষ তাদের একজন প্রকৃত বন্ধুকে হারালো, যে ক্ষতি কোনদিন পুরণ হবার নয়। মহান আল্লাহ তাঁকে পরকালে শান্তিতে রাখুন।
বিবৃতিতে স্বাক্ষর করেন আইএফসি, নিউ ইয়র্ক চেয়ারম্যান আতিকুর রহমান সালু, মহাসচিব সৈয়দ টিপু সুলতান; আইএফসি, বাংলাদেশ সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন আহমাদ, সিনিয়র সহ-সভাপতি ডঃ এস আই খান, সাধারণ সম্পাদক ইরফানুল বারী ও আইএফসি সমন্বয়ক মোস্তফা কামাল মজুমদার।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৬ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সম্প্রতি ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ঢাকায় বিভিন্ন সেতু ও ওভারপাস নির্মাণসহ বিভিন্ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংবাদিকসহ তিন শতাধিক নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলিস্তানে জিপিও মোড়ে অবস্থিত দল ...
সব মন্তব্য
No Comments