ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, শারদীয় দুর্গোৎসবের বাণী হলো, অশুভ শক্তির বিনাশ ও সুন্দরের আরাধনা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের আনন্দ ও সমৃদ্ধি কামনা করা। সোমবার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই কথা বলেন।
জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার আরো বলেন, দুর্গোৎসব এখন শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং একটি সর্বজনীন উৎসব, যা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। এই উৎসবের মাধ্যমে মানুষ একে অপরের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করে এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। হাওলাদার বলেন, দুর্গোৎসবের মূল বার্তা হলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়।ফলে বরাবরের মত এবারও দুর্গোৎসবের মূলমন্ত্র হোক, অসত্য, অন্যায় ও অশুভ শক্তির বিনাশ এবং শুভ ও সুন্দরের প্রতিষ্ঠা করা।
তিনি আরো বলেন,দুর্গাপূজা এখন একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, যা বাঙালি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবের পাশাপাশি সব ধর্মের মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতি বাড়িয়ে তোলে। রুহুল আমিন দুর্গোৎসবের মাধ্যমে সনাতন ধর্মের সকল অনুসারীদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments