মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: মুকুলের মৌ-মৌ ঘ্রাণ এখন রাজশাহীর বাতাসে। রাজশাহীতে কয়েক বছরের মধ্যে এবার আমবাগানে সবচেয়ে বেশি মুকুল এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমের বাম্পার ফলন হবে। এবার রাজশাহীতে ১ হাজার ৬৩ হেক্টর জমিতে আমের চাষ বেড়েছে। আশা করা হচ্ছে, গত বছরের চেয়ে এবার প্রায় ২০ হাজার টন ফলন বাড়তে পারে।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টরে আম চাষ করা হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১৮ হাজার ৫১৫ হেক্টর। গত বছর আমের উৎপাদন ছিল ২ লাখ ৬ হাজার ১৫৬ টন। এবার ২ লাখ ২৫ হাজার ৯১২ টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।
রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় সবচেয়ে বেশি আম চাষ হয়ে থাকে। চারঘাট ও বাঘার কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মুকুলে আমগাছের পাতা ঢেকে আছে। প্রতিটি গাছে ব্যাপক মুকুল এসেছে। আগাম মুকুলগুলোয় গুটি হচ্ছে।
বাঘা থেকে সাদি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান কয়েক বছর ধরে বিদেশে আম রপ্তানি করছে। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন,তাদের ২৫০ থেকে ৩০০ বিঘা জমিতে আমবাগান আছে। এবার তাদের শত ভাগ গাছে আমের মুকুল এসেছে। এখন পর্যন্ত আবহাওয়াও আমের জন্য অনুকূলে। এ অবস্থা যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে আবার আমের বাম্পার ফলন হবে।
চারঘাট উপজেলা ডাকরা গ্রামের আমচাষি মুরাদ বলেন, কুয়াশার কারণে আগাম মুকুলের কিছুটা ক্ষতি হয়েছে। পরের মুকুলগুলো ভালো আছে। এবার যদি আর কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়,তাহলে গাছে প্রচুর আম হবে।
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,এবার আমের মুকুল ভালো আছে। আবহাওয়াও ভালো। বাম্পার ফলনের আশা করছেন তারা।
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছে সার্কভুক্ত দেশগুলো। মঙ্গলবার ...
সিরাজগঞ্জ প্রতিনিধি: তাঁতশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে প্রান্তিক তাঁতিদের সমস্যা, সম্ভাবনা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের অন্যতম পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করে পাটের আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া, ভালো ফলনের প্রত্যাশা এবং বাজারে তুলনামূলক সন্তোষজনক দ ...
আবদুল্লাহ আল মামুন, রাজারহাট (কুড়িগ্রাম): ধানক্ষেতে ঘাস দমনে প্যারাকোয়াট ছিটান রাজারহাট উপজেলার কৃষক আবদুল করিম (৪৮)। কিন্তু কাজের সময় তাঁর হাতে থাকে না গ্লাভস, মুখে থাকে না মাস্ক, চোখেও কোনো সুরক্ষা ...
সব মন্তব্য
No Comments