আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা, আসাম ও পুদুচেরিতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) একযোগে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
এই তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একদিনেই ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং মোট ভোটার সংখ্যা প্রায় ৫ কোটিরও বেশি।
কেরালায় ১৪০টি আসনে এক ধাপে ভোটগ্রহণ হচ্ছে। এখানে প্রধান লড়াই বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) ও কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)-এর মধ্যে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন জোটও নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছে।
আসামে ১২৬টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এখানে বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। রাজ্যটিতে আড়াই কোটির বেশি ভোটার রয়েছে এবং সব কেন্দ্রেই ওয়েবকাস্টিংসহ প্রযুক্তিনির্ভর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।
পুদুচেরিতে ৩০টি আসনের জন্য ভোটগ্রহণ চলছে। এখানে কংগ্রেস-ডিএমকে জোট এবং বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হলেও তৃতীয় শক্তিও নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তিন অঞ্চলের সব ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
নির্ধারিত তফসিল অনুযায়ী, এই তিন অঞ্চলের ভোট গণনা শুরু হবে আগামী ৪ মে সকাল ৮টা থেকে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই ভোটের ফলাফল সংশ্লিষ্ট রাজ্যগুলোর পাশাপাশি ভারতের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments