ডেস্ক রিপোর্ট: দেশে হত্যা, ধর্ষণ, চাঁদাবাজিসহ সকল রকমের অপরাধ বৃদ্ধি পাওয়া ও মিটফোর্ড হাসপাতালের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগকে জনসম্মুখে উল্লাস করে হত্যার প্রতিবাদে গণফোরাম শনিবার ( ১২ জুলাই ) শনিবার বিকাল ৪ ঘটিকায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাবের সামনে শেষ করে প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় গণফোরাম নেতৃবৃন্দ বলেন,সোহাগ হত্যাকান্ডের সাথে জড়িত সকল খুনিদের দ্রুত সময়ের মধ্য গ্রেফতার করে বিচার করতে হবে। বিচারহিনতার কারণে দেশে আইনশৃংখলার চরম অবনতি হয়েছে,দেশে হত্যা,ধর্ষণ,চাঁদাবাজি,ছিনতাই,মব তৈরীসহ নানান রকমের অপরাধ বৃদ্ধি পেয়েছে।সরকার বার বার ব্যর্থ হচ্ছে এইসব অপরাধ নিধনে।গণফোরাম নেতারা প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন-সরকারের দায়িত্ব যখন দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা তখন আমরা দেখছি সর্বত্র এর বিপরিত চিত্র। অপরাধিদের গ্রেফতার না করে পুলিশ নিরাপদ আশ্রয়ে তাদের পাঠিয়ে দিচ্ছে। আইন শৃংখলা বাহিনী ও সেনাবাহিনী নিরব ভূমিকা পালন করছে। গণফোরাম চায় সকল হত্যার দ্রুত বিচার,মানুষের জান-মালের নিরাপত্তা আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে একটি সুবিধাগুষ্টি সক্রিয় হয়ে নিজেরা অপরাধ সংঘটিত করছে,আইন নিজের হাতে তুলে নিচ্ছে। মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত তাদেরও গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। নেতারা আরও বলেন,বাংলাদেশ আজ ব্যবসা-বাণিজ্য স্হবিরতা বিরাজ করছে,অর্থনীতির চাকা নিরবে কাঁদছে।
গণফোরাম এর সভাপতি পরিষদের অন্যতম সদস্য এডভোকেট এস এম আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তাক আহমেদ,শাহ নূরুজ্জামান,রওশন ইয়াজদানী,লতিফুল বারী হামীম,মোহাম্মদ উল্লাহ মধু ও দলের সাধারণ সম্পাদক ডা. মো.মিজানুর রহমান।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments