স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা-১৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী জননেতা জনাব মোবারক হোসাইন বলেছেন, রাজধানীর লাখো মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক মোহাম্মদপুর-বছিলা দীর্ঘদিন ধরে অবহেলিত। অসংখ্য গর্ত ও খানাখন্দ, পানি জমে কাদা, দুর্ঘটনার ঝুুঁকি এবং প্রতিদিনের তীব্র যানজটে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফোর লেন করার উপযোগী এই সড়কের বড় অংশ বর্তমানে ইট-পাথরের ব্যবসা ও ভ্রাম্যমাণ দোকানের দখলে রয়েছে। জনাব মোবারক হোসাইন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভবিষ্যতে জনগণ সুযোগ দিলে মোহাম্মদপুর-বছিলা সড়ক দখলমুক্ত করে আধুনিক মানে সংস্কার করা হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, পতিত ফ্যাসিবাদী সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এমতাবস্থায় দেশবাসীর প্রত্যাশা হল দেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। জনগণ বিশ্বাস করে পিআর পদ্ধতি ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ মোড়ে থানা জামায়াত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি করপোরেশন ও কর্তৃপক্ষকে অবিলম্বে রাস্তা সংস্কার ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, আশরাফুল আলম, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান ও মারুফ বিল্লাহ। এছাড়া ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি ও এলাকার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রচ- গরমের মধ্যেও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এই ন্যায্য দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
সব মন্তব্য
No Comments