দুইজন বেঁচে ফিরলেন ৫০ কিমি হেঁটে
আন্তর্জাতিক ডেস্ক: নাইজারের সাহারা মরুভূমির প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে তীব্র পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের একটি উৎসবে যোগ দিয়ে মালি থেকে বাড়ি ফেরার পথে তাদের বহনকারী ট্রাকটি আসামাকা থেকে ৮০ কিলোমিটারের বেশি পশ্চিমে হঠাৎ নষ্ট হয়ে যায়। সঙ্গে থাকা পানিও শেষ হয়ে গিয়েছিল। চরম তাপদাহ ও পানির অভাবে একে একে মারা যান তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে নাইজারের আগাদেজ গভর্নরেট।
গভর্নরেটের বিবৃতিতে বলা হয়, মালি থেকে নাইজারে ফেরার পথে যাত্রীবোঝাই ট্রাকটি বিকল হয়ে পড়ে। চালক, তার সহকারী ও যাত্রীরা মিলে গাড়িটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু ট্রাকটি সচল করা যায়নি। যাত্রীরা এমন এক প্রতিকূল পরিবেশে আটকা পড়েন যেখানে চারদিকে বালির সমুদ্র, তাপমাত্রা প্রচণ্ড, আর কোথাও পানি বা জনবসতির চিহ্ন নেই। চরম তাপদাহ ও পানির অভাবে তাদের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়ে। এক পর্যায়ে পানির পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়।
তবে দুজন ব্যক্তি প্রাণে বেঁচে যান। তারা পায়ে হেঁটে ৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে কাছের একটি পানির উৎসের কাছে পৌঁছান। সেখান থেকে আসামাকায় গিয়ে তারা কর্তৃপক্ষকে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের গণকবরে দাফন করে। আসামাকা মালি সীমান্তের কাছে নাইজার ও আলজেরিয়ার মধ্যে একটি প্রধান সংযোগস্থল। এই পথ দিয়ে প্রতিবছর হাজারো অভিবাসী সাহারা পাড়ি দিয়ে উত্তর আফ্রিকা ও ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।
আগাদেজ গভর্নরেট জানায়, নিহতরা সবাই মালি থেকে একটি ধর্মীয় উৎসব শেষে নাইজারে ফিরছিলেন। পথে পানিশূন্য হয়ে পড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। কর্তৃপক্ষ বলছে, সাহারা মরুভূমির এই রুট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। গ্রীষ্মে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। যানবাহন বিকল হলে এবং সঙ্গে পর্যাপ্ত পানি ও যোগাযোগ ব্যবস্থা না থাকলে এমন দুর্ঘটনা এড়ানো কঠিন।
সাহারা পাড়ি দিতে গিয়ে অভিবাসীদের মৃত্যুর ঘটনা নতুন নয়। এর আগেও পানির অভাবে ট্রাক বিকল হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার এই রুটের বিপদ সম্পর্কে সতর্ক করে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমির পথে যাত্রার সময় পর্যাপ্ত পানি, জ্বালানি, যোগাযোগ যন্ত্র ও অভিজ্ঞ গাইড সঙ্গে রাখা জরুরি। তা না হলে যেকোনো যান্ত্রিক ত্রুটিই প্রাণঘাতী হতে পারে।
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের তোলেদো অঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ ...
সব মন্তব্য
No Comments