রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শষ্যা হতে ৫০ শষ্যা হাসপাতাল উন্নত করায় সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টায় সংবধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন, তাহিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কমর্কর্তা ডা: মির্জা রিয়াদ হাসান, মেডিকেল অফিসার আব্দুল আল মামুন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ও তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেকার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য হাফিজ উদ্দিন সহ আরও অনেকেই।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, যার যার পেশা অথ্যাৎ কর্মকে প্রধান্য দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মকে পচন্দ করেন, কর্মদ্বারা মানুষ এগিয়ে যাবে। তাছাড়া হাওর এলাকায় পানি উন্নয়ন বোর্ড এর ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হবে, যাতে করে বাঁধের কাজ ভাল হয় সেই দিকে নজর রাখতে হবে।
বরিশাল অফিস : বরিশালের উজিরপুর উপজেলায় ৭৭ জন গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গ্রাম পুলিশের চলাচল সহজ করা এবং দায়িত্ব পালনে গতি বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।রোববার ...
গাজীপুর প্রতিনিধি: শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের মধ্যেই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দ ...
স্টাফ রিপোর্টার: বিগত বছরের ন্যায় এবারও এইচএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে রেকর্ড গড়েছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন সংবাদপত্র ‘দৈনিক পঞ্চগড় খবর’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে পঞ্চগড় উপজেলা পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনে মাধ্যমে পত্রিকাটির শুভ ...
সব মন্তব্য
No Comments