ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারী করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশ সুপারের পরিবর্তে পুলিশের একজন ডেপুটি কমিশনার এবং পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে মহানগর পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মামলার আসামি বা আসামির পিতা/মাতা/স্ত্রী/স্বামী/ভাই/বোন/ছেলে কিংবা মেয়ের মধ্যে যেকোনো একজন সব আসামির পক্ষে সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। আবেদনের সাথে মামলা সংক্রান্ত যাবতীয় দলিলাদি, যা সংশ্লিষ্ট আইনজীবী দ্বারা সত্যায়িত, তার ফটোকপি দাখিল করতে হবে।
এ প্রজ্ঞাপন জারীর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ মে ২০২৬ তারিখের ৪৪.০০.০০০০. ০৫৫.০৫.০০২.১৬.২০০ নং প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সরকারি অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের তাদের চেয়ার বা সোফার পেছনে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।এক আই ...
স্টাফ রিপোর্টার: রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটিতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি সতর্ক করে জানিয় ...
ডেস্ক রিপোর্ট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১২০ ঘণ্টা অর্থাৎ পরবর্তী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও সমর্থকদের অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে আটকে রাখা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জা ...
সব মন্তব্য
No Comments