স্টাফ রিপোর্টার:বরাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৩ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৭১ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫০ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১২৪ জন, গুলশান বিভাগ কর্তৃক ৫৫ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৮ জন, গোয়েন্দা বিভাগ কৃর্তৃক ৩ জন এবং সিটিটিসি কর্তৃক ১ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১ টি মোটরসাইকেল, ৫ টি মোবাইল, ২ টি গ্যাস লাইট, ৬ টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ৩৫০ কেজি হরিণের মাংস, চামড়া ও মাথাসহ একজন অবৈধ মাংস ব্যবসায়ীকে আটক করা হয়েছে।শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে আটক নাদিয়া বেগম (৩৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে বরিশাল আদালতে নেয়ার পর অসুস্থ হয়ে পরলে হাসপাতালে নেয়ার প ...
চট্টগ্রাম অফিস: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত দিয়ে জেলের ছদ্মবেশে নৌকায় করে অভিনব কৌশলে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ই ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে।আজ ৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার ডিএমপির মি ...
সব মন্তব্য
No Comments