স্টাফ রিপোর্টার: ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে ঢাকা মেডিকেলে আশংকাজনক অবস্থায় রয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে বন্দুকধারীরা গুলি করতে গুরুত্বর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর হাদীকে লক্ষ্য করে বন্দুকধারীরা মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে। তাৎক্ষিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।
হাসপাতাল ষুত্রে জানাগেছে, শরিফ ওসমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তিনি এখন কোমায় আছেন।
ঢামেক পুলিশ ফাঁরির ইনচার্জ মোঃ ফারুক এতথ্য নিশ্চিত করে জানান, হাদীকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তবে হামলার কারণ বা কারা ঘটিয়েছে তা এখনো জানাযায়নি। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নির্বাচনী লড়াইয়ে অংশ গ্রহণ করেছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর অব. মোহাম্মদ আখতারুজ্জ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের উন্নয়ন ও সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ক্ষমতা ও স্বার্থের জন্য যারা একাত্তর ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামানকে (অব.) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার ডিও ...
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
সব মন্তব্য
No Comments