ডেস্ক রিপোর্ট: ক্রিমিয়ায় রাতভর ২৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় এক কর্মকর্তা মঙ্গলবার এ কথা জানিয়েছেন।খবর বাসস
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইউক্রেনের বাহিনীর পাঠানো সতেরোটি ড্রোন ‘ধ্বংস’ করা হয়েছে এবং আরও ১১টি ইলেকট্রনিক উপায়ে ‘দমন’ করা হয়েছে। তবে, এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। খবর এএফপি’র।
ক্রিমিয়ার রাশিয়ান-নিয়োজিত গভর্ণর সের্গেই আকসিওনভ টেলিগ্রামে বলেছেন রাতে ২৮টি ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে। তবে তিনি বলেন, ‘কেউ হতাহত হয়নি।’ তিনি বলেন, ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে।
কিয়েভ বারবার বলেছে তারা উপদ্বীপটি ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। পানিবাহিত ড্রোনগুলো সোমবার রাশিয়ার সাথে ক্রিমিয়ার সংযোগকারী একমাত্র সেতুতে আঘাত হানে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দাবি করছে তারা একটি গুরত্বপূর্ণ সরবরাহ রুটে ভয়াবহ হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments