আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলংকায় প্রেডিডেন্ট নির্বাচনে ভােট গ্রহণ চলছে। শনিবার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল ৪টায়।প্রায় এক কোটি ৭০ লাখের বেশী ভোেটার ভোট নিচ্ছেন।
কলম্বো থেকে স্থানীয় গণমাধ্যমে জানাগেছে, নজিরবিহীন অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় এটি প্রথম প্রেসিডেন্ট নির্বাচন।২০২২ সালে হাজার হাজার মানুষ সাবেক প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিক্ষোভ প্রেসিডেন্ট করলে গোতাবায়া রাজপাকসে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।পরে পার্লামেন্টে ভোটাভুটিতে বিক্রমসিংহে ক্ষমতায় বসেন।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দীতা করছে মোট ৩৯ প্রার্থী।এর মধ্যে একজন প্রার্থী মারা গেছেন। তবে মূল চার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দীতা হবে ।
বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ দৌড়ে এগিয়ে রয়েছেন।এর আগেও তিনি দু'বার প্রেসিডেন্ট পদে হেরে যান।এবার তৃতীয়বারের মতো নির্বাচনে লড়ছেন তিনি।তার সাথে আরেক শক্তিশালী প্রতিদ্বন্দী হলেন বামপন্থী প্রার্থী অনুরা কুমারা দিসানায়েক।দুর্নীতিবিরোধী কঠোর পদক্ষেপ এবং সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে রয়েছেন তিনি।
শক্ত অবস্থানে আছেন বিরোধী দল নেতা সাজিথ প্রেমাদাসাও। সাবেক প্রেসিডেন্ট রানাসিংহে প্রমাদাসার ছেলে তিনি।১৯৯৩ সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হন রানাসিংহ।
আরএক শক্ত প্রার্থী রয়েছেন রাজাপাকসে পরিবার থেকে নমল রাজাপাকসে।মাহিন্দা রাজাপাকসের ছেলে তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোেটার তিন প্রার্থীকে ভোট দিতে পারবেন।কোন একজন প্রার্থী ৫০ শতাংশ বা তার চেয়ে ভোট বেশী পেলে , তাকে বিজয়ী ঘোষণা করা হবে।তবে, কোন প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে সবচেয়ে বেশী পাওয়া দুই প্রার্ধীর মধ্যে দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে।
ভোটের আনুষ্ঠানিক ফলাফলের জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে এবং ঐতিহাসিক ওয়াইন শহর বোর্দোর দিকে দ্রুত এগিয়ে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ সোম ...
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
সব মন্তব্য
No Comments