মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে

প্রকাশ : 02 May 2025
মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:  লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে: বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৭%


আজ ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ২৮ মিনিটে। এবং  আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ২৩ মিনিটে।

সম্পর্কিত খবর

;