নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বিশাল জনসভা করতে প্রাথমিক প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। শনিবার (৭ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপজেলা আ.লীগের আয়োজনে বিশাল একটি জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই জনসভা সফল করতে সকল ইউনিয়ন আ.লীগের আয়োজনে প্রতিটি ইউনিয়নে বিশেষ বর্ধিত সভা করতে নির্দেশনা প্রদান করা হয়।
নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি মো. মতিয়ার রহমান মতি'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি'র সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, সহ সভাপতি আজাহার উদ্দিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মানিত সদস্য আব্দুস সালাম প্রামাণিক, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালিত মদের বারে নিয়মনীতি না মেনে মদ বিক্রির অভিযোগ উঠেছে। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ, অনুমতিপত্র যাচাই না করা এবং নির্ধারিত সময়ের ...
বরিশাল প্রতিনিধি: বরিশালের উজিরপুরে একটি মৎস্য প্রকল্পের ঘের থেকে প্রায় ৩ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে। মাছ ধরতে বাধা দেওয়ায় তিন পাহারাদারকে পিটিয়ে আহত করার অভিযোগও পাওয়া গেছে। মঙ্গলবার বিকে ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে বরিশাল সার্ভিস সেন্টারে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প ...
নেত্রকোনা প্রতিনিধি: বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং উন্নয়ন কার্যক্রমে সবার অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় দুই দিনব্যাপী জেন্ডার, বৈচিত্র্য ও ম ...
সব মন্তব্য
No Comments