অনিশ্চয়তা কাটেনি
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ ইরান ইস্যুতে ‘আজই’ একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো নিশ্চয়তা মেলেনি, ফলে পুরো প্রক্রিয়া ঘিরে অনিশ্চয়তা রয়ে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ-এর সাংবাদিক মারিয়া বার্টিরোমো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তবে সাক্ষাৎকারটি ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
সাক্ষাৎকারে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন বিদ্যুৎকেন্দ্র ও সেতু—লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নিতে পারেন। তার এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে ইরানের পক্ষ থেকে এখনো ইসলামাবাদে আলোচনায় অংশ নেওয়া বা কোনো চুক্তি স্বাক্ষরের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে পাকিস্তানের একাধিক সূত্র জানিয়েছে, তেহরান দ্বিতীয় দফার আলোচনায় আগ্রহী হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
ট্রাম্প আরও জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হলে তিনি নিজে ইরানি নেতাদের সঙ্গে বৈঠকে বসতেও প্রস্তুত। তার ভাষায়, আলোচনার সম্ভাবনা এখনও বিদ্যমান এবং তা ভেস্তে যাওয়ার আশঙ্কা কম।
তিনি নিশ্চিত করেন, সম্ভাব্য আলোচনার জন্য ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে। এতে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধের বিপক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক উপায়ে সংকট সমাধান করা উচিত। BBC-এর খবরে বলা হয়, তিনি জোর দিয়ে বলেন—ভুল তথ্য বা অবাস্তব প্রতিশ্রুতি জনগণের আস্থা নষ্ট করে এবং সমস্যার সমাধানকে আরও জটিল করে তোলে।
তিনি আরও বলেন, দেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে জনগণকে স্বচ্ছভাবে অবহিত রাখা জরুরি এবং সাফল্য-চ্যালেঞ্জ উভয়ই সততার সঙ্গে তুলে ধরা উচিত।
সামগ্রিক পরিস্থিতিতে ইসলামাবাদে সম্ভাব্য এই আলোচনা ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও এখনো চুক্তি স্বাক্ষর বা আলোচনার ফলাফল নিয়ে নিশ্চিত কোনো অবস্থান স্পষ্ট হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় ইওয়াত উপকূলের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠে। এতে সুনামি জারি করা ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নির্ধারিত আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: কোরীয় উপদ্বীপে আবারও উত্তেজনা বাড়িয়ে পূর্ব উপকূলসংলগ্ন সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্মকর্তাদ ...
সব মন্তব্য
No Comments