স্টাফ রিপোর্টার: জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, এককালীন সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা, সংগ্রামী জননেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ১৬ জুলাই ২০২৫ বুধবার বিকাল ৫টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়। জাসদের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন। সভায় বক্তারা প্রয়াত নেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু ছিলেন একজন খাঁটি আদর্শবাদী সমাজতান্ত্রিক বিপ্লবী। তিনি দলকেন্দ্রীক, রাজনৈতিক কেন্দ্রীক জীবনযাপনের এক অনন্য উদাহরণ তৈরি করে গিয়েছেন। তিনি ব্যক্তিগত সম্পত্তি, লাভ, লোভ, মোহের উর্ধে নিজেকে উন্নীত করতে পেরেছিলেন। বক্তারা বলেন, বিগত ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতা জবরদখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে তখন জাতির সংকটে সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর মত আদর্শবাদী ত্যাগী, সাহসী নেতার প্রয়োজনীয়তা দারুণভাবে অনুভূত হচ্ছে। বক্তারা বলেন, দেশকে শাসনশূন্যতা, নৈরাজ্য, মবের মুল্লুক, জননিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে হলে অবৈধ সরকারকে সরিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার কোনো বিকল্প নাই। বক্তারা বলেন, দেশ অবৈধ ক্ষমতা দখলদার মুক্ত করেই কারাবন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক শাহরিয়ার কবির, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতসহ রাজবন্দীদের মুক্ত করে আনার জন্য জাতীয় সংগ্রাম গড়ে তোলার প্রস্তুতি নেয়ার জন্য জাসদের নেতা-কর্মীসহ দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি প্রতি আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় পিএসসির সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে নিয়োগ দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। তবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারীসহ ৫৭ জনের নাম গেজেট থেকে বা ...
চট্টগ্রাম অফিস: বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৮০৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০/০৯/২০২ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরে প্রায় ৫০ বছরের পুরনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে অবশেষে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেক ...
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
সব মন্তব্য
No Comments