স্টাফ রিপোটার : জাতীয় পার্টির বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। আবারও যারা ষড়যন্ত্র করবে তারাও অস্তিত্বহীন হয়ে পড়বে। জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। জাতীয় পার্টি জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। জাতীয় পার্টির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না। বুকের রক্ত দিয়ে হলেও জাতীয় পার্টিকে রক্ষা করবে তৃণমূল নেতা-কর্মীরা।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয় মিলনায়তনে উপস্থিত নেতা-কর্মীদের এক সভায় বক্তারা এ কথা বলেন।
এসময় বক্তারা আরো বলেন, যারা নির্বাচনই করেনি তারাও নির্বাচন নিয়ে কথা বলেন। আসলে, জাতীয় পার্টিকে পেছন থেকে ছুড়িকাঘাত করতেই তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা জাতীয় পার্টির কেউ না তাদের সাথেও বৈঠক করছে ষড়যন্ত্রকারীরা। যাদের এখতিয়ার নেই তারা পার্টির নামে সভা ডেকে জাতীয় পার্টির কোন ক্ষতি করতে পারবে না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এরশাদের সৈনিকেরা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। যারা দলের মধ্যে বিভ্রান্তি ছড়াবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সভায় বক্তৃতা করেন প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, এ্যাডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শফি, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোঃ বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, সম্পাদকমন্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জামাল উদ্দিন, নুরুল হক নুরু, মাহমুদ আলম, সমরেশ মন্ডল মানিক, দ্বীন ইসলাম শেখ, মীর সামছুল আলম লিপ্টন, ইসারুহুল্লাহ আসিফ, কেন্দ্রীয় সদস্য আবু নাসের বাদল, মোঃ আলমগীর হোসেন, আনোয়ার হোসেন খান শান্ত, অর্ণব চৌধুরী, আল আমিন সরকার, জাতীয় ছাত্র সমাজ এর কেন্দ্রীয় সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ এর দক্ষিণের সভাপতি মোঃ ইউসুফ।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
সব মন্তব্য
No Comments