স্টাফ রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্র্টি (সিপিবি)’র সাবেক সভাপতি, ব্রিটিশবিরোধী আন্দোলনের আন্দোলনের সৈনিক, টঙ্ক আন্দোলনের মহানায়ক, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তির আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা কমরেড মণি সিংহের ৩৩ তম মৃত্যুবার্ষিকীতে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার সকালে ঢাকার পোস্তাগোলা শ্মশানঘাটে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম-এর নেতৃত্বে কমরেড মণি সিংহ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য পরেশ কর, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. ফজলুর রহমান, সদস্য আব্দুল্লাহ ক্বাফী রতন, সদস্য ও ঢাকা মহানগর (উত্তর)-এর সাধারণ সম্পাদক লুনা নূর, কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সুত্রাপুর থানা কমিটি, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমরেড মণি সিংহের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেন, কমরেড মণি সিংহ আজীবন মেহনতী মানুষের মুক্তির আন্দোলন করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার একতরফাভাবে নির্বাচন করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়েছে। সিপিবি দেশের মানুষের সাথে আছে। দেশের মানুষের মতামতকে তোয়াক্কা না করে সরকার যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে তা জনগণ মেনে নেবে না।
সিপিবি সুত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিকাশ সাহা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর, ঢাকা দক্ষিণের মঞ্জুর মঈন, গোলাম রাব্বী খান, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, ছাত্র ইউনিয়নের সভাপতি দীপক শীল, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক শামসুল আলম।
কমরেড মণি সিংহের ৩৩তম প্রয়াণ দিবসে ঢাকা ছাড়াও তাঁর জন্মস্থান নেত্রকোণা জেলার দুর্গাপুরে দিনব্যাপী আলোচনা সভা, র্যালীসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির উদ্যোগেও কমরেড মণি সিংহের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি ব্রিফিং করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজিত এই ব্রিফিংয়ে বক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের আবাসন প্রকল্পে সশস্ত্র হামলা, ভাঙচুর, গুলি ও লুটপাটের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আ ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় বসে নাশকতার পরিকল্পনা করার সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর-১-এর ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ও সালমান মুক্তাদির স্টুডিও পরিদর্শন শেষে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাং ...
সব মন্তব্য
No Comments