ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হাঁসের খামারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আলী আহমেদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের আব্দুল বারেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মনির খান পাগলা নদী তীরবর্তী এলাকায় হাঁস পালনের জন্য একটি বড় খামার গড়ে তুলেন। ওই খামার সার্বক্ষনিক দেখাশোনা করতেন আলী আহমেদ। পাহারা দেবার সময় হাঁস চুরি রোধে খামার বেষ্টিত তারে জড়িয়ে আলী আহমেদ বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করে।
স্থানীয়রা জানায়, খামার মালিক মনির খান নিয়মবর্হিভূত ভাবে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে খামার চালিয়ে আসছিল।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments