মোংলা (বাগেরহাট) থেকে মো. নূর আলম: পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফিজি মোংলার আয়োজনে দি হাঙ্গার প্রজেক্টে বাংলাদেশ'র সহায়তায় "ইয়ুথ এ্যাম্বাসেডর ডেভেলপমেন্ট প্রশিক্ষণ" এর উদ্বোধন হয়েছে।
রবিবার সকাল ১০টায় মোংলা প্রেস ক্লাবে তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের প্রধান তুহিন আফসারি।
প্রশিক্ষণ চলবে আগামী মঙ্গলবার (২২ নভেম্বর) পর্যন্ত। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার প্রায় ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান সাংবাদিক নূর আলম শেখ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু ও দি হাঙ্গার প্রোজেক্ট বাংলাদেশের এসপিএল প্রোজেক্ট'র বাগেরহাট জেলা সমন্বয়কারি সুকমল মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ওয়াসিম আরমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াসিন আরাফাত, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নেতা সাংবাদিক হাছিব সরদার প্রমূখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments