মনিরুজ্জামান সুমন আমতলী থেকে ।। মঙ্গলবার দুপুরে কুয়াকাটা-আমতলী-ঢাকা মহাসড়কের আমতলীর আমড়াগাছিয়ায় নামক স্থানে ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী গাড়ী ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে নানা-নাতিসহ ৩ জন নিহত ও ৬জন আহত হয়েছে। নিহতরা হচ্ছে নাতি আদিব (৬) নানা আতাহার গাজী(৬০) ও অপর মটরসাইকেল চালক শহিদুল ইসলাম (৪৫).
স্থানীয় ও পুলিশসুত্র জানায়, দুপুর ১-৪৫ টার সময় ইউনিক পরিবহণের একটি যাত্রীবাহী গাড়ী ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিল। এসময় আমতলী থেকে পটূয়াখালীগামী একটি মাহেন্দ্রকে ধাক্কা দিলে মাহেন্দ্রটি রাস্তার পাশে পড়ে যায়। মাহেন্দ্রে থাকা যাত্রী আদিব (৬) ও মাহেন্দ্রের ধাক্কায় অপর মটরসাইকেলা চালক আরেক শহিদুল ইসলাম (৪৫) ঘটনাস্থলে মারা যায়। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়ার পথে নানা আতাহার গাজী (৬০) লেবুখালীতে মারা যায়। অপর আহতদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।
দূর্ঘটনার পরপরই ফায়াস সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছান এবং ইউনিক পরিবহণের গাড়িটি আটক করেন। আমতলী থানার অফিসার ইন চার্জ আরিফুর রহমান জানান ইউনিক পরিবহণের গাড়িটি আটক করা হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে আদিবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments