ডেস্ক রিপোর্ট: দু’বছর বিরতিতে ফের ইউরোপ সফরে ব্যান্ড ‘অ্যাশেজ’। এবার নেদারল্যান্ড ও ফ্রান্সে আমন্ত্রিত হয়ে সেখানেই গানে-আড্ডায় প্রবাসীদের মাতিয়ে তুলছে দেশের জনপ্রিয় ব্যান্ডটি। শুধু তাই নয়, আগামীতে গানে গানে ইওরোপ মাতানোর সুখবরও জানালো ব্যান্ডটি।
গত ১৯ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয় অ্যাশেজের কনসার্ট। এতে তাদের গান শুনতে সূদুর লন্ডন, বেলজিয়াম, বার্সেলোনা ও পর্তুগাল থেকে ছুটে আসা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ব্যান্ড মেম্বাররা।
প্যারিস থেকে অ্যাশেজের ভোকাল জুনায়েদ ইভান বলেন, “ভেন্যুতে জায়গা কম থাকার কারণে অনেকে বাইরে অবস্থান করেছিল। আমাদের সঙ্গে দেখা করা, কথা বলার জন্য অপেক্ষায় ছিল। এমননকি তাদের অনেকেই হোটেল বুকিং না দিয়েই কনসার্ট দেখতে এসেছিল। জিজ্ঞেস করেছিলাম, রাত কোথায় থাকবে। তারা জানায়, এয়ারপোর্টেই অপেক্ষা করবে। সকালের ফ্লাইটে ফিরে যাবে। এই বিষয়গুলো আমাদের অবাক করেছিল। বিদেশের মাটিতে বাংলা গান শোনার জন্য তাদের এই আগ্রহ-পাগলামি সারাজীবন মনে থাকবে।’
প্যারিস কনসার্টে পৃষ্ঠপোষকতায় এগিয়ে এসেছিল ছিল শাহ গ্রুপ। আবাসন সহযোগিতায় ছিল প্যারিস হলিডে আবাসন। আয়োজন এবং সমন্বয়ে ছিলেন দুই বাংলাদেশি; যথাক্রমে রেজা ও নোভা। তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানান তিনি।
বছর দুয়েক আগে প্রথম ইউরোপ ট্যুর দিয়েছিল ব্যান্ড ‘অ্যাশেজ’। একসঙ্গে তিন দেশ নেদারল্যান্ডস, জার্মানি ও ফ্রান্সে কনসার্ট করেছিল ব্যান্ডটি। দু’বছর পর ফের ইউরোপে জুনায়েদ ইভান ও তার দল।
এবার নেদারল্যান্ডসে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের আনুষ্ঠানিক আমন্ত্রণে গত ১৩ মে দেশটিতে যান তারা। সেখানে মাননীয় রাষ্ট্রদূতের সাথে সাক্ষাতও করেন।
কেন এই আমন্ত্রণ? প্রশ্নের উত্তরে ইভান বলেন, “ইওরোপে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, কিংবা আমাদের গানের মধ্যে বিষয়গুলো যুক্ত করতে পারি, এসব নিয়ে দারুণ আলোচনা হয়েছে এম্বাসির সঙ্গে।”
ইওরোপ প্রবাসীদের ভালোবাসায় সিক্ত ব্যান্ড অ্যাশেজ আনন্দের সাথে জানিয়েছে, ইতিমধ্যেই আগামী বছর পর্তুগাল, ইতালি ও ফ্রান্সে কনসার্ট এর ব্যাপারে চূড়ান্ত কথা হয়ে গেছে। কথা চলছে আরও কয়েকটি দেশে। ফলে, গানে গানে অ্যাশেজের টানে ইওরোপবাসীকে অপেক্ষার আমন্ত্রণ জানালেন তারা।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments