মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টায় সময় সিটি সেল টাওয়ার সংলগ্ন ৭ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ও ব্যবসায়ীদের ধারণা বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে৷ দোকানঘর গুলো ভাড়া নিয়ে ব্যবসা করতেন ব্যবসায়ীরা। এতে চশমার দোকান,ঔষধের দোকান,মোবাইলের দোকান, সেলুন, হোটেল, কাঁচামাল, চায়ের দোকান সহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে ধারনা করা হচ্ছে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে ব্যবসাযীদের। ঘর মালিক বাবুল হাওলাদার জানান, তার নিজের ২টি ঘর, তার ভাই জাকির হোসেন ও সোলাইমানের ২টি ঘর এবং মুনসুর আলী হাওলাদারের ৩ টি ঘর ছিলো। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সংবাদপেয়ে সাথে সাথে ত ঘটনাস্থল পরিদর্শন করেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রাজিব আহসান।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments