সাভার প্রতিনিধি: ইসলামের জ্ঞান বিকাশের ক্ষেত্রে ওয়াজ মাহফিলের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বর্ষীয়ান নেতা জামাল উদ্দিন সরকার । গতকাল ১৬ ই ফেব্রুয়ারি (রবিবার) রাতে সাভারের ভরারী জামিয়া ইউসুফিয়া মাদ্রাসা ও আবু ইউসুফ জামে মসজিদের উদ্যোগে ৮ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্মীয় চিন্তা চেতনা বিকাশের ক্ষেত্রে আলেম-ওলামাদের ভূমিকা অনস্বীকার্য। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের নেতা (ঢাকা জেলা), সমাজসেবক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন শাওন সরকার।
তিনি তার বক্তব্যে বলেন, প্রকৃত আলেম-ওলামাদের মাধ্যমে সাধারণ মানুষ জানতে পারে কিভাবে নবীর আদর্শে জীবন যাপন করলে পরকালে মুক্তি লাভ সম্ভব। এজন্য তিনি ইসলামী ওয়াজ মাহফিলের ব্যাপক প্রচার ও প্রসারের ক্ষেত্রে মত প্রকাশ করেন। ওয়াজ মাহফিলটির সার্বিক সহযোগিতার পৃষ্ঠপোষক ছিলেন তারা।উল্লেখ্য, এলাকার ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল কলেজ ও এতিমখানার উন্নয়নে ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন ও তার পরিবারের সদস্যরা সার্বক্ষণিক উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও এসব প্রতিষ্ঠান এবং মানবতার কল্যাণে তারা কাজ করে যাবেন বলে জানান।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments