রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি। বরিশালের বিমানবন্দর থানায় একটি মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত ফেরারী আসামী বানারীপাড়ার আব্দুর রহিমকে(৪৭) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আ.রহিম বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। বুধবার (৩১ জানুয়ারী ) সকালে তাকে বরিশালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এবিষয়ে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল- মামুন জানান,ওসি মো.মাইনুল ইসলামের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০১৫ সালে বরিশাল র্যাব-৮ বিমানবন্দর থানা এলাকা থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আব্দুর রহিমকে আটক করে। তখন তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments