চট্টগ্রাম অফিস: সেলুনে আসা গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে চট্টগ্রাম সিটির নতুন ব্রীজ মোড়ে ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি ওম হেয়ার স্টাইল সেলুনে এর উদ্বোধন করেন নাট্যজন লালন দাশ। এ সময় সেলুনের স্বত্বাধিকারী অমর কান্তি দে ও ম্যানেজার জ্যোতি শীলের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।
অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সেলুন পাঠাগার বিশ্বজড়ে’ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম মাওলা জসিম, সেলুনের গ্রাহক মো. আব্বাস উদ্দি, নাট্যকর্মী পারভেজ চৌধুরী ও মোহাম্মদ আলী, ব্যবসায়ী মো. পারভেজ, সঙ্গীতশিল্পী আওয়াল খান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে লালন দাশ বলেন, ‘পাঠাগার জাতির মননের প্রতিক। জ্ঞানের আলো বিতরণের ফেরিওয়ালা গোলাম মাওলা জসিমের এক প্রশংসনীয় ও মহতি উদ্যোগ ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে।’ আলো যেমন জাগতিক নিয়মে সব কিছু মূর্ত করে, তেমনি বই মানুষের মনন চেতনে জ্ঞানের আলো ছড়িয়ে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে উদ্ভাসিত করে।’
তিনি আরো বলেন, ‘মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি জীবনকে গতিশীল রাখতে দরকার জ্ঞান। জ্ঞান হল মনের খোরাক আর শিক্ষার বাতিঘর হল পাঠাগার। তাই, প্রতিটি দেশেই পাঠাগারের রয়েছে আলাদা মর্যাদা। সেই জায়গা থেকে গোলাম মাওলা জসিমের ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ একটি অসাধারণ ও সময়োপযোগী উদ্যোগ। আমি এই মহতি উদ্যোগের সাথে সম্পৃক্ত জ্ঞান বিতরণের সব ফেরিওয়ালাকে সাধুবাদ জানাই ও তাদের এই প্রচেষ্টার সফলতা কামনা করছি।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments