পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায়ে রাজশাহী চন্দ্রিমা থানা যুবদল আনন্দ মিছিল বের করেছে।
বোরবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ছোটবনগ্রাম উত্তর পাড়া থেকে আনন্দ মিছিলটি বের হয়। নগরীর ছোটবনগ্রাম থেকে বের হওয়া আনন্দ মিছিলটি চন্দ্রিমা থানার মোড়ে গিয়ে শেষ হয়।
চন্দ্রিমা থানা যুবদলের যুগ্ন আহকায়ক,রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) এর যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার মো: আরিফুজ্জামান সোহেলের নেতৃত্বে মিছিলে অংশ নেন চন্দ্রীমা থানা যুবদলের অন্যতম যুগ্ন আহবায়ক ও রাজশাহী মহানগর যুবদলের সদস্য মো:আব্দুল কাদের উৎসব,মো: সাইদুল ইসলাম,মো: মানিক, চন্দ্রীমা থানা যুবদলের সদস্য মো: সনি, মো: আনোয়ার হোসেন বাবু ও শাকিল।
এসময় আরও উপস্থিত ছিলেন চন্দ্রীমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য উজ্জ্বল ও মামুন।
এছাড়াও চন্দ্রীমা থানা ছাত্রদলের আহবায়ক মো: আবুল কালাম আজাদ তপন,যুগ্ন আহবায়ক মো: মেরাজ,গোলাম আরিফ রিমন ও সদস্য অপুর্ব সহ কয়েকশত নেতাকর্মী।
এই হামলা ২০০৪ সালে আওয়ামী লীগের প্রধান স্বৈরাচারি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছিল,যাতে ২৪ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়।
আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত যা বিএনপি এবং তার সহযোগী সংগঠনের মধ্যে আনন্দ ও উল্লাসের সঞ্চার করেছে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments