প্রবীর আইচ: দেশে করোনায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু ১৭ হাজার ৫২ জন। নতুন শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জন । গত ২৪ ঘন্টার এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ।
এসময় অধিদপ্তর আরও জানান, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৪৯০ টি। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৯৯ হাজার ৪৭৯ জন। মোট শনাক্ত হয়েছে ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৮ হাজার ২৪৫ জন। মোট সুস্থ হয়েছে ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। মৃত্যু ২১০ জনের মধ্যে ১৩১ জন পুরুষ ও ৭৯ জন নারী । মৃত্যুর ক্ষেত্রে ১৯৭ জন হাসপাতালে ও বাড়ীতে ১৩ জন মারা যায়। এ পর্যন্ত পুরুষ মৃত্যু ১১ হাজার ৯১৩ ও নারী ৫ হাজার ১৩৯ জন।
বিভাগীয় পর্যায় মৃত্যু তথ্যে জানিয়েছে ঢাকায় ৬৯ জন, চট্টগ্রাম ৩৯ জন, রাজশাহী ১৫ জন, খুলনা ৪৬ জন, বরিশাল ১০ জন, সিলেট ৯ জন, রংপুর ১৪ জন ও ময়মনসিংহ ৮মারা গেছেন।
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে চলতি বছরের সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ১৬ সেপ্টেম্বর ১৭৫৩ জন ভর্তি হয়ে ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া ...
সব মন্তব্য
No Comments