স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে চলতি বছরের সর্বোচ্চ ১ হাজার ৮৭২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে ১৬ সেপ্টেম্বর ১৭৫৩ জন ভর্তি হয়েছিল, সেটিই ছিল আগের সর্বোচ্চ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১৯৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের ২২ দিনেই মারা গেছেন ৯৮ জন, আগস্ট মাসে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৭২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৪৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৫৬০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৭৪৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৪১ জন, খুলনা বিভাগে ৩১৬ জন, চট্টগ্রামে ২৮৫ জন, বরিশালে ১৯০ জন, রাজশাহীতে ১৬২ জন, ময়মনসিংহে ১০৫ জন, রংপুরে ৬৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন। ঢাকার দুই সিটি করপোরেশন এলাকাতেই ভর্তি বেশি হলেও এবার ঢাকার বাইরে খুলনা ও বরিশালেও সংক্রমণ দ্রুত বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে ৪০০ জনের বেশি মৃত্যু এবং প্রায় ১ লাখ ২ হাজার রোগী ভর্তি হয়েছিল, ২০২৩ সালে যা ছিল সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও ১৭০৫ জনের মৃত্যু।
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনই সন্দেহজনক হাম রোগী হিসেবে চিহ্নিত। এ সময়ে ল্যাবরেটরিতে নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৬৩ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া ...
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্ ...
সব মন্তব্য
No Comments