অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে এ সময়ে হাম আক্রান্ত হয়ে নতুন করে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুরে মোট ৫ হাজার ৯০২ জন হাম আক্রান্ত হয়েছেন। এ রোগে এখন পর্যন্ত জেলায় ২১ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী, বর্তমানে আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতালে নতুন করে ৫৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।
বর্তমানে দুই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে মোট ১১০ জন হাম রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ২১ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ সেপ্টেম্বর শনাক্ত হওয়া ৫৯ জনের মধ্যে ৪৩ জন ফরিদপুর জেলার বাসিন্দা। বাকি ১৬ জন পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে আসা রোগী, যাদের সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে আগামী ২৬ সেপ্ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে হাম (Measles) পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামজনিত কারণে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এই দুইজনের মৃত্যুই সন্দেহজনক হাম হিসেবে ন ...
সব মন্তব্য
No Comments