নড়াইল প্রতিনিধি: নড়াইলে একটি মামলায় হাজিরা দিতে আসা ১১ আসামিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নড়াইল আদালত চত্বরের এক আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এস্কেন্দার শেখ (৪৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৫৮), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২৭), আরিফুল শেখ (২২), তারেক শেখ (৩২), জুলফিকার রহমান (৪০) ও শরিফুল মোল্যা (৪০)।
পুলিশ জানায়, রোববার দুপুরে তারা আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। এ সময় নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ওসি. রাসেল সারোয়ার ১১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নে সারের ডিলার নিয়োগকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ব ...
নেত্রকোনা প্রতিনিধিঃ শত বছরের পৈতৃক ভিটা ও জমি দখলের চেষ্টার অভিযোগ তুলে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা, হুমকি-ধমকি এবং পুকুর থেকে মাছ লুটের অভ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ মহাসড়ক নাটোর-বগুড়া সড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় বিভিন্ন স্থানে সড়ক ধসে পড়েছে। একই সঙ্গে সড়কের বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। এতে মহাসড়কে চলাচলক ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান(২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭ টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের ...
সব মন্তব্য
No Comments