দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধ নাসির ফ্যাক্টরি চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকোর শত শত কর্মহীন বেকার শ্রমিক-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, মিলি আক্তার, কুলসুম খাতুন সহ অনেকে। এসময় তারা কান্নাজড়িত কন্ঠে বন্ধ ফ্যাক্টরি দ্রুত চালু করার দাবি জানান।
উল্লেখ্য, নাসির গ্রুপ অব ইন্ডস্ট্রিজের প্রতিষ্ঠাতা ও মালিক নাসির উদ্দিন বিশ্বাস মারা যাওয়ার পর তাঁর দুই স্ত্রী ও সন্তানদের দ্বন্দ্বের জেরে নাসির বিড়ি, নাসির টোব্যাকো ও নাসির লিফ টোব্যাকো ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করা হয়। এরফলে কর্মহীন হয়ে পড়ে প্রায় ১০ হাজার শ্রমিক-কর্মচারী ।
এদিকে দীর্ঘ ৫ মাস ধরে ফ্যাক্টরি বন্ধ থাকায় কর্মহীন ও বেকার শ্রমিক-কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। আগামী ঈদে ছেলে সন্তানদের মুখে কি তুলে দিবে তা নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments