সিলেট অফিস: সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ ধোপাজান চলতি নদী কমিটির সভা রবিবার ৫ টায় মথুরকান্দি বাজারে মো: নাসু মিয়ার সভাপতিত্বে ও হারুন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাস জহর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা বারকি শ্রমিক সংঘ জেলাকমিটির সভাপতি নাসির মিয়া সহ সভাপতি মো: সিদ্দিক মিয়া। সভায় বক্তারা বলেন লুটেরা সিন্ডিকেটের কারণে দীর্ঘ প্রায় সাত বছর যাবত ধোপাজান নদী বন্ধ থাকায় বারকি শ্রমিকরা কর্মহীন হয়ে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। জীবিকার সন্ধানে হাজার হাজার বারকি শ্রমিক দেশের বিভিন্ন জায়গায় চলেগেছে। গড়বাড়ি ছেড়ে বারকি শ্রমিকরা আজ উদ্বাস্তু জীবন বেঁচে নিয়েছে। ব্রিটিশ আমল হতে হাওরাঞ্চলের বারকি শ্রমিকরা সনাতন পদ্ধতিতে হাতের সাহায্যে বালতি বেলচা সাবল নেট দিয়ে বালি পাথর আহরণ করে জীবিকা নির্বাহ করত। নদীতে ইজারাদার নিয়োগ করায় অতিমুনাফার লোভে ইজারাদার নদীতে ড্রেজার- বোমাসহবিভিন্ন নামের খননযন্ত্র দিয়ে বালি পাথর উত্তোলন করায় নদী আজ ক্ষতবিক্ষত,বারকি শ্রমিকরা কর্মহীন।
বক্তারা আরও বলেন বারকি শ্রমিকদের দূরাবস্থা দূর করতে ইজারা পদ্ধতি বাতিল করে অবিলম্বে সরকারি ভাবে ক্রয় বিক্রয়কেন্দ্রচালু করতে হবে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments