স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যমের কার্যক্রমে অনৈতিক বাধা মোকাবিলায় সরকার জিরো টলারেন্স গ্রহণ করবে। বর্তমান সরকারের অধীনে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন ও নিয়ন্ত্রণহীনভাবে কাজ করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অপরাধ বা অভিযোগ ছাড়া মিথ্যা মামলায় কাউকে কোনো প্রকার হয়রানি করতে দেওয়া হবে না।
আজ তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান সরকারের ১০০ দিনের কার্যক্রম গণমাধ্যমে তুলে ধরার জন্য তথ্যমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান।
রাজধানীর একটি হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গণমাধ্যমের কাজই হচ্ছে সবকিছু জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরা এবং এই কাজে সহযোগিতা করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি এই ঘটনার বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
মন্ত্রী দেশের উন্নয়নে গণমাধ্যমের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকর্মী ও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments