ডেস্ক রিপোর্ট: আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) তেজগাঁওস্থ বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক ও শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের অভিনন্দন জানান ও তাদের পুরস্কৃত করেন।
এ বছর বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ বগুড়া, কুইজ এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ যশোর, গণিত (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা, গণিত (উচ্চ মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞান (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, বিজ্ঞান (উচ্চ মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা, স্পেলিং (মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স), স্পেলিং (উচ্চ মাধ্যমিক) এ চ্যাম্পিয়ন হয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা । প্রধান অতিথি বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি ও মেডেল প্রদান করেন।
উল্লেখ্য যে, উক্ত প্রতিয়োগিতাটি গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শুরু হয়েছিল। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শাহীন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিল।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments