ডেস্ক রিপোর্ট: সময় প্রবাহিত হয়। সময়কে চিহ্নিত করে তার সংকটগুলো প্রকাশ করেন কবি-লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। পথ চলতে থাকা মানুষও তখন সময়কে চিনে নিতে কিছুক্ষণ থমকে দাঁড়ায়, যাত্রা বিরতি দেয়।
তেমনই এক আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর যাত্রা বিরতি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল কবি ও আবৃত্তিশিল্পী কামরুল হাসান নাসিমের কবিতার চার অ্যালবামের মোড়ক উন্মোচন ও একক আবৃত্তি সন্ধ্যা। নাসিমের মনোমুগ্ধকর আবৃত্তি ও বাঁশি সেতারের সিম্ফনিতে মেতে ওঠে যাত্রা বিরতি।
অনুষ্ঠানের শুরুতেই অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। বাংলা কবিতার তিনটি অ্যালবাম নেত্র, বাহির, মেঘ ছাড়াও ইংরেজি কবিতার লুসিফার শীর্ষক অ্যালবামগুলোতে ঠাঁই হয়েছে কবির ৩৬টি কবিতা।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের উপপরিচালক কবি সুহিতা সুলতানা, সাংবাদিক ও কলামিস্ট জব্বার হোসেন, হাই ওয়ে ব্যান্ডের ভোকাল ইথার, কেএইচ এন সেক্রেটারিয়েট এর সিইও আয়শা এরিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, “কামরুল হাসান নাসিম নাসিমের কবিতা উঠে এসেছে গভীর দর্শন, রাজনৈতিক সচেতনতা ও সমাজ, রাস্ট্র ও মানুষ ও প্রাণ প্রকৃতির সংকটগুলো। যা তার আবৃত্তির মধ্য দিয়ে নতুন একমাত্রায় আমাদের সামনে হাজির করে।”
নাসিম জানান, অ্যালবামগুলোতে তিনি চেষ্টা করেছেন যতটা সম্ভব সহজ ও আবৃত্তিযোগ্য কবিতাগুলো রাখার। যাতে মানুষের কাছে তা সহজে পৌঁছায়। এ কবিতাগুলো গ্রন্থভুক্ত হবে না।
নাসিম তার বক্তব্যে বলেন, “আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক জগতে একটা বন্ধাকাল চলছে। মৌলিক সৃষ্টির ক্ষরা চলছে। প্রভাবসর্বস্ব সৃষ্টিতে মেতেছেন আমাদের শিল্পীরা। শুধু চিত্ররূপময় কবিতা আমি লিখিনি। আমি বলতে চেয়েছি আমার যা বলার। কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, এসব আমার স্বতন্ত্র মৌলিক উচ্চারণ।
জনপ্রিয়তা আমাকে স্পর্শ করে না। কিন্তু আমি জানি সময় আমাকে খুঁজে নিতে হবে। আবৃত্তির ক্ষেত্রেও বলবো, আমি ধারা ভেঙে নতুন করে কিছু করতে চেয়েছি। সমঝদার শ্রোতারা নিশ্চয়ই তা বুঝতে পারবেন।”
নাসিম বলেন, “আমি মনে করছি, এখন আমার দেয়ার সময়। সাহিত্য-শিল্প সংস্কৃতি, রাজনীতিসহ ২২টি অঙ্গনের মাধ্যমে আমি পৃথিবীকে আমার উপলব্ধিজাত সত্য এবং দর্শনগুলো ক্রমাগত দিয়ে যেতে চাই। তারই ধারাবাহিকতায় এ উদ্যোগ। ”
মোড়ক উন্মোচন পর্ব শেষে নাসিম তার বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করে শোনান। এ সময় তার সাথে ছিল কে এইচ এন টিউন ক্ল্যাসিক উইং। নাসিমের কন্ঠের অন্তরালে ছিলেন-গিটারে তৌহিদ, সেতারে শ্রাবণ, বাঁশিতে জাবিউল ইসলাম ও কি বোর্ডে দীপু।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments