ডেস্ক রিপোর্ট: আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশ। কোন সমঝোতা ছাড়াই মিশন শেষ হয়েছে।
বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল ) দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যাংকরে প্রধান কার্যালয় আইএমএফ মিশনের সফর শেষে প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মিশন চিফ ক্রিস পাপা জর্জিও।
তিনি এসময় বলেন, রাজস্ব আদায় এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে ঋণ পাওয়ার বিষয় আলোচনার দরজা খোলা আছে।
আইএমএফ মিশন চিফ বলেন, বিশ্বে অনিশ্চয়তা বাড়ায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়েছে। ২০২৫ সালের শুরুর দিকে জিডিপি প্রবৃদ্ধি নেমে এসেছে ৩.৩ শতাংশ, যেখানে আগের বছর ছিল ৫.১ শতাংশ। জনঅসন্তোষ, কঠোর নীতিমালা ও বিনিয়োগে অনিশ্চয়তা এই অবস্থার কারণ।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ২০২২ সালে আইএমএফের দ্বারস্ত হয় তৎকালীন সরকার। সে সময় নানা শর্ত জুড়ে দিয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করে সংস্থা্টি। পরে তিন কিস্তিতে ছাড় হয় ২৩১ কোটি ডলার।
বর্তমান অর্ন্বতী সরকার ক্ষমতায় আসার পর , গত ডিসেম্বরে বাংলাদেশ ঘুরে যায় আইএমএফ। সে সময় ডলারের বাজার-ভিত্তিক বিনিময় হার নির্ধারণ না করা, ৬৩ হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব আদায় করতে না পারা আর ভর্তুকি কমানোর প্রশ্নে অসন্তোষ প্রকাশ করে মিশন। তখনই শঙ্কা তৈরী হয় ঋণের বাকি অর্থ ছাড় নিয়ে।
এবারও ১২ দিনের সফর শেষ হলো কোন সমঝোতা ছাড়াই।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
সব মন্তব্য
No Comments