কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: উদ্ধার হওয়া প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখিকে কুয়াকাটায় অবমুক্ত করা হয়েছে। শুক্রবার শেষ বিকালে এসব পাখিগুলোকে অবমুক্ত করা হয়। এসময় কুয়াকাটা পৌরসভার মেয়র আনোয়ার হাওলাদার, বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, কুয়াকাটা প্রেসক্লব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, এ্যানিমেল লাভার্স অব কলাপাড়া টিমের টিম লিডার রাকায়েত আহসান উপস্থিতি ছিলেন। এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় কুয়াকাটা চৌরাস্তায় বরিশালগামী যাত্রীবাহী একটি পরিবহন থেকে খাচায় বন্ধি এসব ঘুঘু পাখিগুলোকে উদ্ধার করেন এ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্যরা। পরে তারা এ গুলেকে বন্যপ্রানী সংরক্ষন নোঙ্গর খানায় রাখেন।
এ্যানিমেল লাভার্স অব কলাপাড়ার সদস্য কেএম বাচ্চু বলেন, গোপন সংবাদের ভিক্তিতে এ পাখিগুলো উদ্ধার করা হয়। উদ্ধাকৃত এসব পাখিগুলোকে অবমুক্ত করা হয়েছে। তবে বন্যপ্রাণীরা আমাদের পরিবেশ রক্ষা করে, তাই এগুলোকে বাচিয়ে রাখা দরকার বলে তিনি জানান।
বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, পাখি ধরা, বিক্রি এবং বন্দি করে রাখা দন্ডনীয় অপরাধ। এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যদের স্বাগত জানাই। তারা এর আগেও বন্দিদশা থেকে বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করেছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments