বগুড়া অফিস: বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশের সাংস্কৃতিক বিনির্মাণে আজ ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী “স্থান-কাল-পাত্র” শিরোনামে আর্টক্যাম্প। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বগুড়ার মহাস্থানগড়ে এই আর্টক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আজ সকাল ১০টায় মহাস্থানগড়ে এই আর্টক্যাম্প শুরু হয়। ২ দিনব্যাপী আর্টক্যাম্পে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডীন, অধ্যাপক, সহকারী অধ্যাপক, শিক্ষক এবং শিক্ষার্থীসহ ২0 (বিশ) জন চারুশিল্পী অংশগ্রহণ করছেন।
আর্টক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারুকলা বিভাগের উপপরিচালক প্রদ্যোত কুমার দাস।
প্রাচীন পুরাকীর্তির অন্যতম এক নিদর্শন মহাস্থানগড়। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধণ বা পুন্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও পূর্বে প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল, প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এই স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। এই ঐতিহাসিক স্থানে কালোত্তীর্ণ যে শিল্পকর্ম ও স্থাপত্য, তার অনুপ্রেরণায় বর্তমানে শিল্পীরা তাঁদের শিল্প গড়বেন।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments