বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আজ ( ১৬ অক্টোবর ) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ ও নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন। বিশ্ববিদ্যালয়ের ১৭ টি হল রয়েছে। এর মধ্যে ছাত্র হল ১১টি ও ছাত্রী হল ৬টি।
নির্বাচন কমিশন জানিয়েছেন, নয়টি একাডেমিক ভবনে ১৭টি ভোট কেন্দ্রে ৯৯০টি বুথে ভোট গ্রহন করা হবে। ভোট দেবেন ২৮ হাজার ৯০১ জন ভোটার। ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধির বিভিন্ন পদে প্রতিদ্বন্ধি প্রার্থী রয়েছেন ৯০২ জন।
নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, উৎসবমুখর পরিবেশে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন-২০২৫কে ঘিরে পুরো ক্যাম্পাসে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুত রয়েছে ।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১৫, ১৬ ও ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। প্রয়োজন হলে এই মেয়াদ আরও বাড়ানো হবে।র্যাব ও বিজিবি সদস্যরা ক্যাম্পাস এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপন করবেন। ১২ প্লাটুন র্যাব ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।
আরএমপি কমিশনার আরও জানান, এখন পর্যন্ত কোনো অঘটনের গোয়েন্দা তথ্য পাওয়া যায়নি, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ ও নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments