সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ‘ঘুচলো কলঙ্ক, বৈষম্য ও ভীতি, আমরাও মানুষ পেলাম তৃতীয় লিঙ্গের স্বীকৃতি’ এ আবেগময় সুর তুলে ১২ অক্টোবর বিএসআরএম এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় হিজড়াদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান।
উন্নয়ন সংঘের চাইল্ড সিটিতে দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন। সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ছোহরাব হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রোখশাত শহরীন রুথী, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম,বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপক বেলাল হোসেন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি তমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম এবং ধারণাপত্র উপস্থাপন করেন প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার।
জেলা প্রশাসক মো. শফিউর রহমান বিএসআরএম এবং উন্নয়ন সংঘের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান সরকার অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতো হিজড়া বা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসন তাদের উন্নয়ন, পুনর্বাসন এবং সার্বিক কল্যাণে কাজ করছে। সরকারি, বেসরকারি সমন্বিত উদ্যোগে এদের উন্নয়ন অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে।
দেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম এর আর্থিক সহযোগিতায় উন্নয়ন সংঘ দুই বছর ধরে জামালপুরে হিজড়াদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।
উল্লেখ্য, হিজড়াদের চলমান আয়ের উৎস এবং কর্মসংস্থানের জন্য বিদ্যমান সুযোগগুলো চিহ্নিত করে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানান। এ প্রকল্পের আওতায় তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে চাহিদা নিরুপণ নিশ্চিত করে কর্মসংস্থান সৃষ্টির কাজ শুরু হয়েছে। তাদের মাঝে ইতিমধ্যে ট্রেডভিত্তিক ২৫ হাজার টাকা করে ১৪০ জনকে বিনাসুদে ঋণ বিতরণ করা হয়েছে। তারা সফলতার সাথে ব্যবসায়ীক লাভ থেকে নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করছেন। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি ও অন্যান্য সুবিধা প্রদানের চিন্তা করা হচ্ছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments