ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ থেকে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চিনাইরে আয়োজিত মানবতার সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। এ সময় বারবার 'সব মানুষ ভাই ভাই, মানবতার রাষ্ট্র চাই' শ্লোগানে সমাবেশ মাঠ মুখরিত হয়।
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মাছিহাতা ইউনিয়ন শাখা এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ। আহমেদ মঞ্জু'র সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শেখ হানিফ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন টিটু, জেলা যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আশরাফুল হক সুমন, জেলা যুগ্ম আহবায়ক আজাদুর রহমান, নিজাম উদ্দিন চিশতী, বিজয়নগর উপজেলা আহবায়ক ডা. দেলোয়ার খান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বর্তমানে হিংসা-বিদ্বেষ, হানহানি ছড়িয়ে পড়েছে। এ অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এ জন্য মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অর্ন্তবর্তী সরকারের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, এখন জঙ্গীবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। এ অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ রুখে দাঁড়াবে। সমাবেশ থেকে আপেল প্রতীকের প্রার্থীদের জন্য ভোট প্রার্থণা করা হয়।
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
রাজশাহী ব্যুরো: রাজশাহী রেলওয়ে হাসপাতালে ফার্মাসিস্টের জায়গায় বাবুর্চি দিয়ে ওষুধ বিতরণ চলছে। (ছবিতে নীল বৃত্তে চিহ্নিত)।চিকিৎসাসেবার মতো স্পর্শকাতর স্থানে চরম অব্যবস্থাপনা ও নজিরবিহীন অনিয়মের চিত্র দে ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
সব মন্তব্য
No Comments