বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল স্থলবন্দরের ৯ নম্বর শেডের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। আহত আক্তারুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের বাকের আলীর ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, ৯২৫ এর নিয়ন্ত্রণাধীন এলাকায় ফর্কলিফটের মাধ্যমে একটি ফিল্ম ট্রাকে মালামাল লোড করা হচ্ছিল। এ সময় একটি ভারী যন্ত্রাংশ স্লিপ করে তার বুকের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সভাপতি তবিবুর রহমান তবি ও সাধারণ সম্পাদক মো. সহিদ আলী। পরে আহত শ্রমিককে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তার শারীরিক অবস্থা গুরুতর। তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাই।
চিকিৎসকরা জানিয়েছেন, বুকের ওপর ভারী যন্ত্রাংশ পড়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে বন্দরে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ও পণ্য ওঠানামার সময় সতর্কতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে খামারপাড়া (পূর্বপাড়া) গ্রাম ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জে ঐতিহ্যবাহী হাতপাখা তৈরির পেশা হারিয়ে যেতে বসেছে। বৈদ্যুতিক ফ্যান, চার্জার ফ্যান ও প্লাস্টিকের পাখার দাপটে কমেছে বাঁশের হাতপাখার চাহিদা। ত ...
বরিশাল অফিস: পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সা ...
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments